ফ্লোর ভাড়ার প্রস্তাব আহ্বান বিজ্ঞপ্তি
ময়মনসিংহ প্রেসক্লাবের মালিকানাধীন মূল ভবনের ৫ম তলা এবং মার্কেট ভবনের ৫ম, ৬ষ্ঠ ও ৭ম তলার ফ্লোরসমূহ বাণিজ্যিকভাবে ব্যবহার ও পরিচালনার জন্য ২০ (বিশ) বছর মেয়াদি ভিত্তিতে ভাড়া প্রদানের লক্ষ্যে আগ্রহী ব্যক্তি, প্রতিষ্ঠান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের নিকট থেকে লিখিত প্রস্তাব আহ্বান করা যাচ্ছে। আগ্রহী দরদাতা মূল ভবনের ৫ম তলার জন্য পৃথকভাবে অথবা মার্কেট ভবনের ৫ম, ৬ষ্ঠ ও ৭ম তলা- তিনটি ফ্লোর একত্রে নেওয়ার জন্য প্রস্তাব দাখিল করতে পারবেন।
তবে মার্কেট ভবনের ৫ম, ৬ষ্ঠ ও ৭ম তলা আলাদাভাবে পৃথক দরদাতার নিকট ভাড়া দেওয়ার পরিবর্তে তিনটি ফ্লোর একত্রে ইজারা/ভাড়া দেওয়াকে অগ্রাধিকার দেওয়া হবে। যে দরদাতা তিনটি ফ্লোর একত্রে গ্রহণ করে নিজস্ব অর্থায়নে প্রয়োজনীয় নির্মাণ, সংস্কার ও অভ্যন্তরীণ সাজসজ্জা সম্পন্ন করে বাণিজ্যিকভাবে পরিচালনার জন্য অধিকতর সুবিধাজনক ও গ্রহণযোগ্য প্রস্তাব প্রদান করবেন, তাকে উপযুক্ত প্রস্তাবদাতা হিসেবে বিবেচনা করা হবে।
১। ব্যবহার ও ব্যবসার ধরন
মার্কেট ভবনের ফ্লোরগুলোতে অফিস/কর্পোরেট অফিস, শোরুম/মার্কেট/বাণিজ্যিক প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট/ক্যাফে, অন্যান্য বৈধ ও অনুমোদিত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবে। তবে মূল ভবনের ৫ম তলা শুধুমাত্র মোবাইল মার্কেট, ইলেকট্রনিক্স গোডাউন বা হালকা মালামালের গোডাউন, অফিস/কর্পোরেট অফিস ও রেস্টুরেন্ট/ক্যাফের জন্য নির্ধারিত।
২। দরপত্রে যে বিষয়গুলো উল্লেখ করতে হবে:
দরদাতাকে তার প্রস্তাবে নিম্নোক্ত তথ্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে-
ক) কোন ফ্লোর/ফ্লোরসমূহ ইজারা নিতে আগ্রহী;
খ) প্রস্তাবিত মাসিক ভাড়ার পরিমাণ;
গ) অগ্রিম/সিকিউরিটি মানি প্রদানের প্রস্তাব;
ঘ) ইজারা/ভাড়ার প্রস্তাবিত মেয়াদ;
ঙ) নিজস্ব অর্থায়নে নির্মাণ, সংস্কার ও ইন্টেরিয়র কাজে সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ;
চ) কী ধরনের ব্যবসা পরিচালনা করা হবে;
ছ) বিদ্যুৎ, পানি, গ্যাস, সার্ভিস চার্জ, রক্ষণাবেক্ষণ ও অন্যান্য খরচ বহনের প্রস্তাব;
জ) ময়মনসিংহ প্রেসক্লাবকে প্রদেয় অতিরিক্ত সুযোগ-সুবিধা বা আর্থিক সুবিধার বিবরণ;
ঝ) প্রয়োজনে ফ্লোর উন্নয়ন ও ভবনের সৌন্দর্যবর্ধনে প্রস্তাবিত পরিকল্পনা;
ঞ) অন্যান্য শর্ত ও সুবিধার বিস্তারিত বিবরণ।
৪। দরপত্র মূল্যায়ন ও প্রস্তাব নির্বাচন
দরপত্র মূল্যায়নের ক্ষেত্রে শুধু সর্বোচ্চ মাসিক ভাড়া বিবেচনা করা হবে না। বরং নিম্নোক্ত বিষয়সমূহের সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে উপযুক্ত দরদাতা নির্বাচন করা হবে—
প্রস্তাবিত মাসিক ভাড়া, অগ্রিম/সিকিউরিটি মানি, নিজস্ব অর্থায়নে নির্মাণ ও উন্নয়ন বিনিয়োগ, ইজারা মেয়াদ, ব্যবসার ধরন ও সম্ভাব্য বাণিজ্যিক কার্যকারিতা, ভবনের সৌন্দর্য ও মানোন্নয়নে প্রস্তাব, ময়মনসিংহ প্রেসক্লাবের জন্য প্রস্তাবিত অতিরিক্ত সুবিধা, রক্ষণাবেক্ষণ ও অন্যান্য ব্যয় বহনের প্রস্তাব এবং সর্বোপরি ময়মনসিংহ প্রেসক্লাবের জন্য আর্থিক ও বাণিজ্যিকভাবে সবচেয়ে সুবিধাজনক সামগ্রিক প্রস্তাব। কর্তৃপক্ষের বিবেচনায় সর্বোচ্চ সুবিধাজনক ও গ্রহণযোগ্য প্রস্তাবদাতাকে ইজারা প্রদানের জন্য নির্বাচিত করা হবে।
৫। নির্মাণ ও সংস্কার সংক্রান্ত শর্ত
ইজারাগ্রহীতা নিজ খরচে ফ্লোরের প্রয়োজনীয় নির্মাণ, সংস্কার ও সাজসজ্জার কাজ করতে পারবেন। তবে ভবনের মূল কাঠামো, কলাম, বিম, ছাদ, বৈদ্যুতিক/পানি সংযোগ বা অন্যান্য স্থায়ী অবকাঠামোয় কোনো পরিবর্তন করার পূর্বে ময়মনসিংহ প্রেসক্লাব কর্তৃপক্ষের লিখিত অনুমোদন গ্রহণ করতে হবে।
৬। চুক্তি সম্পাদন
নির্বাচিত দরদাতার সঙ্গে ময়মনসিংহ প্রেসক্লাব কর্তৃপক্ষের নির্ধারিত শর্ত অনুযায়ী লিখিত ইজারা/ভাড়া চুক্তি সম্পাদন করা হবে। চুক্তি সম্পাদনের পূর্বে নির্বাচিত দরদাতাকে নির্ধারিত অগ্রিম/সিকিউরিটি মানি ও অন্যান্য প্রযোজ্য অর্থ পরিশোধ করতে হবে।
৭। দরপত্র দাখিল
দরপত্র/প্রস্তাব “ময়মনসিংহ প্রেসক্লাব মার্কেটের ফ্লোর ইজারা—দরপত্র” উল্লেখপূর্বক সিলগালা খামে দাখিল করতে হবে।
দরপত্র গ্রহণের শেষ তারিখ: …………………….
সময়: ……………………………
দরপত্র জমাদানের স্থান: ময়মনসিংহ প্রেসক্লাব কার্যালয়।
৮। অন্যান্য শর্ত
১। কর্তৃপক্ষ প্রয়োজনবোধে দরদাতার নিকট অতিরিক্ত তথ্য বা কাগজপত্র চাইতে পারবে।
২। দরপত্র দাখিল করলেই কোনো দরদাতার ইজারা পাওয়ার অধিকার সৃষ্টি হবে না।
৩। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই কোনো বা সকল দরপত্র গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
৪। নির্বাচিত দরদাতা নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি সম্পাদন ও প্রয়োজনীয় অর্থ পরিশোধে ব্যর্থ হলে কর্তৃপক্ষ পরবর্তী উপযুক্ত দরদাতাকে বিবেচনা করতে পারবে।
৫। সরকারি/প্রাতিষ্ঠানিক অনুমোদন প্রয়োজন এমন কোনো ব্যবসা হলে সংশ্লিষ্ট অনুমোদন গ্রহণের দায়িত্ব ইজারাগ্রহীতার।
৬। ইজারাকৃত স্থান অন্যের কাছে হস্তান্তর, সাব-লিজ বা উপ-ভাড়া দেওয়ার বিষয়টি কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া করা যাবে না।
৭। ইজারা/ভাড়া সংক্রান্ত বিস্তারিত শর্তাবলি চূড়ান্ত চুক্তিপত্রে উল্লেখ থাকবে।
ময়মনসিংহ প্রেসক্লাব কর্তৃপক্ষ
ময়মনসিংহ।